রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। অনুশীলনের ফাঁকে কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে ব্যাটিং নিয়ে কিছুক্ষণ কথাও বলেন তিনি।
খুলনায় ১৬২ রানে জেতা ম্যাচে প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুশফিক।
প্রথম ইনিংসে রান আউট হওয়ার আগে প্রায় পৌনে এক ঘণ্টা ক্রিজে থাকেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে তার দ্রুত বিদায়ে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।
খুলনায় জিতে সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে মুশফিক জানান, দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান তিনি। দলের জয়ে অবদান রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট।
.jpg)